শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শাস্তির মুখে ১৩৪ ভোটগ্রহণ কর্মকর্তা, অনিয়মে কয়েকজন পুলিশ কর্মকর্তাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধা-৫ উপনির্বাচনে ১২৫ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। সব মিলে এই উপনির্বাচনে অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ১৩৪ ভোটগ্রহণ কর্মকর্তা বিভাগীয় শাস্তির মুখোমুখি হচ্ছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার সাহা, জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ও কয়েকজন পুলিশ কর্মকর্তার অনিয়মে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও কোনো প্রার্থীর অনিয়মে জড়িত থাকার প্রমাণ মেলেনি।

নির্বাচন কমিশন ১২৫ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকের বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হবে। আর রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ইসি সচিবকে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে গাইবান্ধা-৫ উপনির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘১২৫ কেন্দ্রের কর্মকর্তাকে দায়িত্ব পালনে অবহেলায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এক মাসের মধ্যে কার্যকর করতে নিয়ন্ত্রণকারী বা নিয়োগকারী দপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে এক কলেজশিক্ষক দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত হয়েছেন।’

সিইসি আরও বলেন, ‘এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অবহিত করবে নির্বাচন কমিশন। আর রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ