মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সময় বাড়লো আয়কর রিটার্ন দাখিলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও বাড়ানো হচ্ছে। তবে রিটার্ন জমার সময় কতদিন বাড়ানো হবে তা জানানো হয়নি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সময় বাড়ানো হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সূত্রে জানা গেছে।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আজ ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী মোট ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর। আজ বুধবার যেকোনো সময় রিটার্ন জমার তারিখ বাড়ানোর ঘোষণা আসতে পারে। এছাড়া আয়কর দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এনবিআর সদস্য মাসুদ সাদিক তার বক্তব্যেও এমন ইঙ্গিত দিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার করোনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২২-২০২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

এছাড়া ২০২২-২০২৩ করবর্ষের পরিপত্র বিলম্বে পাওয়ায় ও বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর আবেদন করেছিল দেশের ৬৭টি কর আইনজীবী সমিতি। আর সমিতিগুলোর দাবির সঙ্গে একমত পোষণ করে তাদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে।

দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। তবে এখন পর্যন্ত ২২ লাখের মতো রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। শেষদিনে আয়কর অফিসে করদাতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল। এবারও সেই পথে হাঁটছে এনবিআর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ