মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৬টায় গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।

তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। কিছুটা দূরে যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছামাত্রই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

শামীমা আক্তার বলেন, এ সময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সকাল ৭টা ৪০মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। আর বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমাণ বলাকা কমিউটার অল্প কিছু সময়ের মধ্যে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ