বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

নির্ধারিত হলো বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার অন্তর্ভুক্তি ফি -এর ফরম বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক মাদরাসা নিজ নিজ মারকাযের সাথে যোগাযোগ করে কাগজপত্র সংগ্রহ করে এখন থেকে ফি জমা দিতে পারবেন।

অন্তর্ভুক্তি ফি জমা দেয়ার সর্বশেষ তারিখ ০৫ জুমাদাল উখরা ১৪৪৪ হিজরি। বিলম্ব ফিসহ ১৫ জুমাদাল উখরা। এ বছর ছাত্র ও ছাত্রী উভয়ের ফি সমন্বয় করে একই পরিমাণ ধার্য করা হয়েছে। ফি-এর পরিমাণ নিম্নে দেওয়া হলো-

ফজিলত-৭০০ টাকা, বিলম্ব হলে ৭৭০ টাকা। সানাবিয়া উলেইয়া ৫৫০ টাকা, বিলম্ব হলে ৬১০টাকা। মুতাওয়াসসিতাহ ৪২৫ টাকা, বিলম্ব হলে ৪৭০টাকা। ইবতিদাইয়্যাহ ৩৭৫টাকা বিলম্ব হলে ৪১০ টাকা। হিফজুল কুরআন ৪২৫ টাকা বিলম্ব হলে ৪৭০ টাকা। ইলমুত তাজভিদ ওয়াল কিরাত ৪২৫ টাকা বিলম্ব হলে ৪৭০ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ