শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে মানুষকে কেউ শোষণ করতে পারতো না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে শোষিত মানুষকে কেউ শোষণ করতে পারতো না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সে ব্যবস্থা তিনি করতেন।

আজ রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আনিসুল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা এবং তাদের বংশধররা চায় বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেটা বাস্তবায়ন না হোক। তারা চায়, এদেশের মানুষ আবার তাদের প্রজা হয়ে থাক।

তিনি বলেন, খুনিরা সামরিক শাসনের বোঝা চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধুকে এদেশের মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু যে জিনিস রক্ত দিয়ে লেখা থাকে, যা ভাগ করা যায় না, তা কখনো মুছে ফেলাও যায় না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। তাই এ দুটোকে যেমন বিচ্ছিন্ন করে ফেলা যাবে না, তেমনই ভোলাও যাবে না।

আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে এসেছে। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা যদি সেই চেষ্টায় সহযোগিতা করি, তাহলে শুধু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ হবে না, সেই সোনার বাংলায় যে মানুষগুলো থাকবে তারাও উপকৃত হবেন। সেজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ