বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাতার বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব বাংলাদেশি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শিক্ষার্থী মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন। স্কলারশিপ নিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে খতিব পদে নিয়োগ পান তিনি।

বর্তমানে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের উচ্চতর আরবি ভাষা কোর্সে পড়াশোনা করছেন। বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব পালন করতে পেরে বেশ আনন্দিত মিনহাজ উদ্দিন।

কাতার বিশ্ববিদ্যালয়ের মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পেয়ে মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, ‘আল-হামদুলিল্লাহ! এখানে আসার পর দ্বিতীয় সপ্তাহে খতিব হিসেবে দায়িত্ব লাভ করি। বাংলাদেশি অগ্রজ শিক্ষার্থী কাতার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব আবু তালেব বিশেষভাবে সহযোগিতা করেন। এর আগে এখানে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ও ভার্সিটির ইবনে খালদুন গবেষণা সেন্টারের কর্মকর্তা হোছাইন মোহাম্মদ নাইমুল হক। তাঁরা উভয়েই কাতারের আমিরের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক লাভ করেছেন। ’

তিনি আরও জানান, ‘কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনে বাংলাদেশি শিক্ষার্থীদের সুনাম ও ঐতিহ্য রয়েছে। যেমন গত বছর আশরাফুল হাসান ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিভিন্ন দেশের চারজন ইমাম ও দুজন খতিব রয়েছেন। তারা পালাক্রমে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করে থাকেন।

ধর্মতত্ত্ব, সমাজ-দর্শন, ইতিহাস, সাহিত্য ও ভাষা চর্চায় ব্যাপক আগ্রহ মিনহাজ উদ্দিনের। লেখালেখির সঙ্গে সম্পৃক্ততা শিক্ষাজীবন থেকে। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ কয়েকটি দেশের আন্তর্জাতিক মিডিয়ায় সাহিত্য-সংস্কৃতি ও ধর্মবিষয়ে লেখালেখি করেন নিয়মিত।

মুহাম্মদ মিনহাজ উদ্দিন চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামিক ফিকহে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কওমি মাদরাসায় পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

পাঁচটি ভাষায় পারদর্শীতা ও দুইটি ভাষায় দক্ষতা ছাড়াও রয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক ফাতওয়া সেন্টারে মুফতি সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা।

শিক্ষাসমাপনের পর সেন্টার ফর ইসলামিক থটে রিচার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশের বেশ কয়েকটি অনলাইন ও জাতীয় দৈনিকে কাজ করেছেন।

মুহাম্মদ মিনহাজ উদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামের মিরসরাইয়ে। বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত মসজিদুল আবরারের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিনের বড় সন্তান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ