মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে: চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। ’

আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে চরমোনাই মাহফিলে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর ধরে ক্ষমতাসীন যারা ছিল বা আছে তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে।’

সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা এবং লক্ষ্মীপুর চর কাদিরাবাদ ইউপি চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাইয়ের তিন দিনব্যাপী মাহফিল শেষ হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ