মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বিমান যোগাযোগ সম্প্রসারণে বাংলাদেশের আরও সহযোগিতা চায় আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ আজ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণের জন্য বাংলাদেশের কাছে আরও সহযোগিতা চেয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাতকালে এ কথা বলেন।

তিনি ২৩-২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তাঁর প্রতিনিধি দলের প্রতি বাংলাদেশ সরকারের উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি আইওআরএ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ কর্তৃক আইওআরএ এর অত্যন্ত ফলপ্রসূ সভার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের সভাপতিত্বে আইওআরএ আরও সংহত ও কার্যকর হবে।
আগামী বছর ইউএই কপ-২৮ আয়োজন করবে উল্লেখ করে তিনি বাংলাদেশের অংশগ্রহণের জন্য অনুরোধ করেন। প্রধানমন্ত্রী দুবাইতে অনুষ্ঠিত এক্সপো ২০২০-তে সংযুক্ত আরব আমিরাতের চমৎকার আয়োজনের প্রশংসা করেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতি সরকারের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত ম্যানগ্রোভ উদ্যোগ, বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি, ভাসমান সৌরশক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি এবং বিনিয়োগ সংক্রান্ত জোটের জন্য বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

তিনি কৃষি ও দারিদ্র্য বিমোচনে তার সরকারের অগ্রাধিকারেরও প্রশংসা করেন।

আগামী দিনে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ