বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

শুরু হলো চরমোনাইর বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অন্যতম ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক মাহফিল শুরু হলো। ২৮ নভেম্বর (সোমবার) সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তা সমাপ্ত হবে।

আজ শুক্রবার জুমার পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।

সপ্তাহের শুরু থেকেই সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয় মাহফিলে। মাঠ কানায় কানায় ভরে উঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাহফিলের শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ‘বাংলাদেশ মুজাহিদ কমিটি’র তত্ত্বাবধানে সহস্রাধিক স্বেচ্ছাসেবক। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্ব আলাদাভাবে বন্টন করে দেয়া হয়েছে।

মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে মাহফিল হাসপাতালের কার্যক্রম সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। সার্বক্ষণিক ৩টি এ্যাম্বুলেন্স রাখা হবে মাহফিল হাসপাতালে।

মাহফিলে মূল ৭টি বয়ান করবেন যথাক্রমে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়াও মাহফিলের ৩ দিন ধারাবাহিকভাবে দেশ ও বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন। আগামীকাল উদ্বোধনী বয়ানে বরিশালের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ