মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চীনে করোনার মতো নতুন ‌ভাইরাস শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের-ই দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে করোনার মতো নতুন আরেকটি ভাইরাস শনাক্ত হওয়ার খবর জানাল বিজ্ঞানিরা। ‘বিটিএসওয়াই-২’ নামে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, ‘বিটিএসওয়াই-২’ ইউনান প্রদেশে বাদুড়ের শরীরে পাওয়া পাঁচটি ‘উদ্বেগজনক ভাইরাসের’ একটি। ভাইরাসটিতে মানুষ ও গবাদিপশু সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই ভাইরাসের সঙ্গে বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারি ডেকে আনা সার্স-কোভ-২ এবং ৫০ সার্স-কোভ ভাইরাসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

গবেষণাটি পরিচালনা করেছেন শেনজেনের সান ইয়াৎ-সেন বিশ্ববিদ্যালয়, ইউনান ইনস্টিটিউট অব এন্ডেমিক ডিজিজ কন্ট্রোল এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা ভাইরাসটির সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন। গবেষণার জন্য বিজ্ঞানীরা ইউনান প্রদেশের ছয়টি কাউন্টি বা শহরের ১৫টি প্রজাতির ১৪৯টি বাদুড়ের মলদ্বারের নমুনা সংগ্রহ করেন।

অধ্যাপক জোনাথন বল বলেন, বিটিএসওয়াই-২ ভাইরাসের একটি ‘রিসেপ্টর বাইন্ডিং ডোমেইনও’ রয়েছে। যা সার্স-কোভ-২ ভাইরাসের মতোই। এর ফলে ভাইরাসটি মানুষকে সংক্রমিত করতে পারে এমন ইঙ্গিত পাওয়া যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ