শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

জোঁকে ধরলে নামাজ আদায় করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের বাসা থেকে মসজিদে যেতে একটা ঝোপঝাড়ের পথ পাড়ি দিতে হয়। কিছুদিন আগে সেই পথ ধরে মসজিদে যাই।

মসজিদের কাছাকাছি গিয়ে হঠাৎ পায়ে একটি জোঁক দেখতে পাই, যা রক্তে পূর্ণ ছিল। জামাত দাঁড়িয়ে যাওয়ায় জোঁকটি ফেলে জামাতে শরীক হই। যেহেতু অযু অবস্থায় ছিলাম, তাই নতুন করে অযু করিনি।

এখন হুজুরের কাছে জানার বিষয় হল, আমার উক্ত নামাযটি কি শুদ্ধ হয়েছে? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর প্রশ্নের বিবরণ অনুযায়ী জোঁকটি লাগার পর তার পেট যেহেতু রক্তে পরিপূর্ণ পেয়েছেন তাই আপনার অযু নষ্ট হয়ে গেছে বলেই ধর্তব্য হবে।

তাই আপনার উক্ত নামায শুদ্ধ হয়নি। তা কাযা করতে হবে। কারণ, উক্ত জোঁকটি বড় হওয়ায় এবং রক্তে পূর্ণ থাকায় তা স্বাভাবিকভাবেই গড়িয়ে পড়ার চেয়েও বেশি রক্ত শরীর থেকে টেনেছে বলে বোঝা যায়। আর শরীর থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলে অযু ভেঙ্গে যায়। তাই আপনার অযু ভেঙ্গে গেছে। অবশ্য কোনো জোঁক যদি এ পরিমাণ রক্ত খেয়ে থাকে, যা গড়িয়ে পড়ার মত না হয় তাহলে অযু নষ্ট হবে না এবং নামাযও হয়ে যাবে।

-আততাজনীস ওয়াল মাযীদ ১/১৩৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/৪৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭; শরহুল মুনয়া পৃ. ১৩৬; ফাতাওয়া বাযযাযিয়াহ ১/১২

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ