বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

মাদরাসা বন্ধ ও অভিযান: করণীয় নির্ধারণে মুহতামিমদের সঙ্গে জমিয়তে হিন্দের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতে মাদরাসাগুলোতে অভিযান ও বন্ধের নির্দেশনায় করণীয় নির্ধারণে দেশের মুহতামিমদের সঙ্গে জমিয়তে উলামায়ে হিন্দ জরুরি বৈঠক করেছে।

গতকাল মঙ্গলবার জমিয়ত উলোমায়ে হিন্দের নয়াদিল্লির সদর দপ্তরে ‘মাদরাসার নিরাপত্তা’ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ, মাজাহিরুল উলুম সাহারানপুরসহ উত্তর প্রদেশের দুই শতাধিক মাদারসার মুহতামিম ও প্রতিনিধি অংশগ্রহণ করেন এ সভায়। সভায় উত্তর প্রদেশ সরকারের ১২টি প্রশ্নের উপর ভিত্তি করে জরিপ তুলে ধরা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এর কারণ ও রেফারেন্স বিস্তারিত ব্যাখ্যা করা হয়।

জানা যায়, সম্প্রতি ভারত সরকার মাদরাসাগুলোতে অভিযান ও বন্ধের নির্দেশ প্রদান করায় মাদরাসা রক্ষায় জমিয়ত এ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। মাদারিসে ইসলামিয়ার হিফাজতের জন্য কমিটি গঠন করা হয়।

কমিটিতে রয়েছেন ভারতের শীর্ষ উলামায়ে কেরাম। তারমধ্যে জমিয়তের সভাপতি আমীমিরুল হিন্দ মাওলানা আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, দারুল উলুম ওক্ফ দেওবন্দের মুহতামিম মুফতি সুফিয়ান কাসেমী, মাদরাসা শাহী মুরাদাবাদের মুহতামিম মাওলানা আসাদ রশিদী, মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী, মাওলানা আজহার মাদানী, মাওলানা হাকিমুদ্দিন কাসেমী,
মাওলানা নিয়াজ আহমদ ফারুকী, মুফতি রাশিদ আজামী, মুফতি কারী আফফান মনসূরপুরী।

বৈঠকে আগামী ২৪ সেপ্টেম্বর দারুল উলুম দেওবন্দে ভারতের সব মাদরাসার জিম্মাদারদের নিয়ে এক বিশেষ মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং এ সমস্ত ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুফতি আবুল কাসিম নোমানী। সূত্র: জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল ফেসবুক পেজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ