বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বিদেশি ওমরাহ যাত্রীদের ইতমারনা অ্যাপের মাধ্যমে ওমরার দিন ও সময় বুকিং সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়।

হজ ও ওমরাহ মন্ত্রনালয় বিবৃতিতে বলেছে, ওমরাহ যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত ৬ ঘণ্টা আগে সৌদি আরব পৌঁছাতে হবে। ফ্লাইট যদি ৬ ঘন্টা দেরি করে তাহলে ওমরাহর বুকিং অটোমেটিক বাতিল হয়ে যাবে।

সবক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হজ ও ওমরাহ মন্ত্রনালয় আরও জানিয়েছে, ওমরাহ যাত্রীদের পারমিট ইস্যু করার পর দেশ থেকে মক্কায় পৌঁছাতে না পারেন। তাহলে ওমরাহ পারমিটের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নতুন বুকিংয়ের অনুমতি দেয়া হবে

'চার ঘন্টা পূর্বে বুকিং পরিবর্তন করার জন্য— প্রথমে বুকিং বাতিল করতে হবে। তারপর প্রথম পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর নতুন পারমিট ইস্যু করতে হবে।'

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয় বলেছে, এই সময়ে ওমরাহর ভিসার সংখ্যা অনেক বাড়িয়ে দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে ওমরাহকারীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আগে ওমরাহ ভিসার মেয়াদ এক মাস ছিল, যা এখন বাড়িয়ে তিন মাস করা হয়েছে। সূত্র: উর্দূ নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ