বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

বিশ্বে করোনায় আরও ১৫৬৫ মৃত্যু, আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৫৫ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৫০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৫ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় দুই শ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার ৯৮৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৯৭ হাজার ৯৪৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬৭ জনের এবং শনাক্ত হয়েছে ৬৫ হাজার ২১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১৯ হাজার ৪৯২ জন এবং মৃত ১৭৪ জন। ইতালিতে আক্রান্ত ২০ হাজার ৪৯৮ জন এবং মৃত্যু ৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৪ হাজার ১১৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। জাপানে মৃত ৩১৬ জন এবং আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ৩৪০ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৫৪ জন এবং আক্রান্ত ১১ হাজার ৫৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৭৬১ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪ জন এবং ২৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১১২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ