শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ’   মুফতি হিফজুর রহমানসহ জামিআ দাওয়াতুল কুরআনে যোগ দিচ্ছেন একঝাঁক শিক্ষক ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ৪ সেনা নিহত ইরানের স্কুলে নিহত শিশুদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন ‘মির্জা আব্বাস আলেম-ওলামা ভক্ত ও জনহিতৈষী রাজনীতিবিদ হিসেবে পরিচিত’ নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ সরকারের গত বছর বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় সেরা হয়েছেন যারা কালেকশন ইস্যুতে কওমিদের মানসিক ডিলেমা! মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার  ঈদে শ্রমিক-মেহনতি মানুষের যাত্রা সহজ করার দাবি শ্রমিক আন্দোলনের

হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর শাহবাগ থানার হাইকোর্টের ঈদগাহ মাঠের ফুটপাতে মাদকসেবীর ছুরিকাঘাতে মো. সুমন (৩৮) নামে আরেক মাদকসেবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রকি (৩২) নামে আরও এক মাদকসেবী আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল সোয়া ৫টায় তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে সুমন এবং রকিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

আনার পরে সুমনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রকি জরুরি বিভাগের চিকিৎসাধীন আছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তারা সবাই মাদকসেবী। মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক। আহত রকি কারো নাম বলতে পারেনি।

আহত রকি বলেন, সুমনের কাছে এক যুবক মাদক সেবনের জন্য ৩০০ টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তার কাছে থাকা চাকু দিয়ে সুমনের গলায় আঘাত করে। আমি বাধা দিলে আমার পিঠে চুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। ওই যুবকের নাম জানা নেই আমার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ