সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

আফগানিস্তানে জরুরি চিকিৎসা সেবা পাঠালো আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

মধ্যপ্রাচ্যের ধনী দেশটি তিনটি বিমান বোঝাই করে এসব চিকিৎসাপণ্য পাঠিয়েছে। খবর আরব নিউজের।

তাদের পাঠানো সহায়তায় রয়েছে ১ হাজার স্কয়ার মিটারের একটি ফিল্ড হাসপাতাল।

আমিরা নিউ এজেন্সি জানিয়েছে, এ হাসপাতালটিতে ৭৫টি বিছানা, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অপরারেশনের দুটি আলাদা রুম রয়েছে।

হাসপাতালটি পরিচালনা ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করতে ১৬ মেট্রিক টন চিকিৎসা সরঞ্জাম এবং একটি মেডিকেল টিমও পাঠিয়েছে আরব আমিরাত। আফগানিস্তানের প্রশাসন খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা সরঞ্জামের অভাবের কথা জানানোর পর তিনটি বিমান বোঝাই করে জরুরী চিকিৎসা সরঞ্জাম পাঠাল আরব আমিরাত।

গত সপ্তাহে ৩০ টন খাদ্য সহায়তা নিয়ে আফগানিস্তানে উড়ে যায় আরব আমিরাতের একটি বিমান।

এদিকে গত মাসে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের এক হাজারেরও বেশি মানুষ নিহত হন। আহত ও আশ্রয়হীন হয়ে পড়েন আরও কয়েক হাজার মানুষ। সূত্র: আরব নিউজ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ