মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ন*বীজির অ*বমাননাকারী নু*পুর শর্মাকে সমর্থন করা দর্জিকে হ*ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে অবমাননা করা নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় ভারতের রাজস্থানে এক দর্জিকে গলা কেটে হত্যা করা হয়েছে ।

মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে হত্যাকাণ্ডের শিকার হন ওই দর্জি।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তি কানহাইয়া লাল নামের একজন দর্জিকে হত্যা করেন। এ ঘটনার পরই রাজস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়। বন্ধ করা হয় ইন্টারনেট।

কংগ্রেসশাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, আমি এই হত্যাকাণ্ডের  নিন্দা করছি। উদয়পুরে এক যুবককেহত্যা করা হয়েছে। সমস্ত অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার প্রতিবাদে  প্রতিক্রিয়া জানান ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি লেখেন, এই  হত্যাকাণ্ডের কথা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছি। যারা এই আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমাদের একসঙ্গে মিলেমিশে ঘৃণাকে হারাতে হবে। আমার সকলের কাছে আবেদন, দয়া করে শান্তি এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখুন।

পরিস্থিতি সামলাতে উদয়পুরসহ রাজস্থানের বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। রাজস্থান পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) হাওয়া সিং ঘুমারিয়া জানান, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নেতৃত্বে সশস্ত্র পুলিশের ৬০০ সদস্যের একটি দলকে উদয়পুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল করা হয়েছে। পরে পুলিশ রাজসমন্দ জেলা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, ওই দুই ব্যক্তিই উদয়পুরের দর্জিকে হত্যা করেছে। পরে তারা পালানোর চেষ্টা করছিল। সেই সময় তাদের ধরে ফেলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছে, নিহত দর্জি কানহাইয়া লালের কাছে এক যুবক পোশাকের মাপ দেওয়ার নাম করে যায়। অপরজন গোটা ঘটনাটা ভিডিও করছিল। দর্জি যখন ওই যুবকের পোশাকের মাপ নিচ্ছিলেন, সেই সময় ধারাল অস্ত্র বের করে তার গলা কেটে ফেলে হামলাকারী। ভিডিওতে আহত ওই দর্জিকে বারবার বলতে শোনা গেছে, ‘কী হয়েছে, আমাকে বল, কেন এমন করলে!’

পুলিশ জানিয়েছে, এতেই ক্ষান্ত হয়নি তারা। ওই ভিডিওতে তারা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এভাবেই খুনের হুমকিও দিয়েছে।

ভিডিওটি এতটাই ভয়াবহ যে পুলিশের পক্ষ থেকে সেটি না দেখার জন্য আবেদন জানানো হচ্ছে। ফুটজেটি প্রচার না করার জন্য মিডিয়াগুলোকেও অনুরোধ করা হয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ