শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

ছুটির আগেই হল ছাড়ার নির্দেশে ইবি শিক্ষার্থীদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ উল আযহা উপলক্ষে শনিবার বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে ক্লাস বন্ধ হওয়ার দু’দিন আগেই বৃহস্পতিবার শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু: আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘আগামী শনিবার থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলো। ছুটি শেষে ১৫ জুলাই সকাল ১০টায় হল খুলে দেয়া হবে। শনিবার থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।’

এদিকে ছুটি শুরুর আগে হল ছাড়ার নির্দেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসফিয়া ইয়াসমিন বলেন, বুধবার পর্যন্ত পরীক্ষার শিডিউল আছে। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম রুপসা ট্রেন বন্ধ। এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ আহমেদ বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের দু’বছর নষ্ট হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি করা হয়েছিল। কিন্তু সে দাবি মানেননি প্রশাসন। এখন আবার অনেক আগেই ঈদের ছুটি শুরু হচ্ছে। এছাড়া হল বন্ধ হচ্ছে ছুটি শুরুর আগেই। এটা কখনোই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত হতে পারে না।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, এটা তো কারো একক সিদ্ধান্ত নয়। প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ