সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

তালেবান সরকারকে স্বীকৃতির ইঙ্গিত রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ।

বুধবার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান মিডিয়ার সাথে কথা বলার সময় জমির কাবুলভ বলেছেন যে, তালেবানের উপ-বাণিজ্যমন্ত্রী মস্কো সফর করবেন এবং আফগানিস্তান রাশিয়ার কাছ থেকে কিছু পণ্য কেনার কথা জানিয়েছে।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট আফগানিস্তানের জন্য শস্য বরাদ্দের অনুমতি দিয়েছেন।

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার বিষয়ে জানতে চাইলে জামির কাবুলভ বলেন, মস্কো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে এবং রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে অনুসরণ করবে না।

উল্লেখ্য, আফগানিস্তানের তালেবান সরকারকে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি তালেবান মুসলিম দেশগুলোর কাছে তাদের সরকারকে স্বীকৃতি দেয়ার আবেদন জানিয়েছে।

সূত্র : জিও নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ