সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

অর্থনৈতিক সংকট : এ বছর হজ করতে পারছেন না শ্রীলঙ্কার মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিক সংকটে এ বছর হজে যেতে পারবেন না শ্রীলঙ্কার মুসলিমরা। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার পর প্রথমবারের মতো এমন অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। সংকটের মুখে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, এ বছর মুসলমানরা হজে যেতে পারবেন না।

প্রতিবেদনে বলা হদয়েছে, দেশটির জাতীয় হজ কমিটি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক দায়িত্বশীলদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে, এ বছর শ্রীলঙ্কার মুসলমানরা হজে যাবেন না।

হজ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ এম বলেছেন, সংকটপূর্ণ মুহূর্তে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে ও দেশের স্বার্থে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদের পক্ষ থেকে এ বছর হজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, দেশ বর্তমানে একটি গুরুতর সংকটের মুখোমুখি, যা অতিক্রম করতে আরো বেশি বৈদেশিক মুদ্রার প্রয়োজন। এই কঠিন সময়ে মুসলমানরা সরকারকে সমর্থন করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, সৌদি আরব ২০২২ সালে হজ কোটায় শ্রীলঙ্কা থেকে এক হাজার ৫৪৫ জনকে অনুমোদন করেছে।

সূত্র : আল আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ