সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পাকিস্তানে ১ লিটার ভোজ্যতেল ৬০৫ রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে প্রতি লিটার রান্নার তেলের দাম বাড়ানো হয়েছে ২১৩ রুপি আর ঘির দাম বাড়ানো হয়েছে ২০৮ রুপি । এতে দেশটির বাজারে ভোক্তাপর্যায়ে ভোজ্য তেলের দাম দাঁড়িয়েছে ৬০৫ রুপি, যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, তেলের উচ্চমূল্যের পরও খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না।

করাচির ইউটিলিটি স্টোর কর্পোরেশনের (ইউএসসি) একজন কর্মকর্তা মূল্যবৃদ্ধির তথ্য নিশ্চিত করে বলেন, রান্নার তেলের এই মূল্যবৃদ্ধির বিষয়ে ইউএসসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং বুধবার থেকেই সেটি কার্যকর হয়েছে।

পাকিস্তানের বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (পিভিএমএ) সেক্রেটারি-জেনারেল উমের ইসলাম জানিয়েছেন, রান্নার তেল প্রস্তুতকারীরা ইউএসসিকে ক্রেডিট করে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ, কর্পোরেশন উৎপাদনকারীদের কাছে বকেয়া থাকা ২০০ থেকে ৩০০ কোটি রুপি এখনও পরিশোধ করেনি।

তিনি জানান, করাচি বন্দরে প্রায় ১ লাখ ৬০ হাজার টন পাম তেলের মজুদ রয়েছে যা তিন সপ্তাহ ভালোভাবে ব্যবহার করা যাবে। গত ২৩ মে ইন্দোনেশিয়া পাম তেলের রপ্তানি নিষেধাজ্ঞা তোলার পরও পাকিস্তানে ইন্দোনেশিয়ার তেলের সিঙ্গেল কোনো জাহাজ যাত্রা করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ