মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’

ইসরা*য়েলি হাম*লায় ফিলিস্তিনি কিশো*রের মৃ*ত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি হামলায় প্রাণ হারালো ফিলিস্তিনের এক কিশোর।

গতকাল বুধবার (২৫ মে) ১৬ বছর বয়সী গেইথ ইয়ামিনের জানাজাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার সকালেই দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালায় ইহুদি সেনাবহর। তাতে মাথায় গুলিবিদ্ধ হয় ঐ কিশোর। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এক টুইটবার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নাবলুসের একটি ধর্মীয় স্থাপনায় যাওয়া ইহুদিদের ওপর পাথর-পেট্রোল বোমা ছুঁড়ছিল ফিলিস্তিনিরা।

সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোঁড়া হয় এলোপাতাড়ি গুলি। অঞ্চলটিতে কর্মরত রেড ক্রিসেন্টের দাবি, সংঘাতে আহত হয়েছেন কমপক্ষে ৮০ ফিলিস্তিনি। চলতি বছর ইসরায়েলের হামলায় ৪৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ