শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৩ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার ঘটনায় খেলাফত মজলিসের গভীর উদ্বেগ হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে গেলেন খেলাফত মজলিস প্রার্থী যমুনা এলাকার সমাবেশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি পুলিশ : ডিএমপি কুটনীতিতে সততায় বিশ্বাস করে ইরান: আব্বাস আরাগচি রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে নিহতের সংখ্যা! সন্দ্বীপে ধানের শীষের প্রার্থীর সঙ্গে জমিয়ত নেতাদের সৌজন্য সাক্ষাৎ বিএনপির ইশতেহারে কওমি সনদের স্বীকৃতি পূর্ণ বাস্তবায়নের ঘোষণা বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তারেক রহমান

আসর ও ফজরের পর তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায আদায় করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসর ও ফজরের পর তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায আদায় করা যাবে কি?

উত্তর আসর বা ফজরের পর তাওয়াফ করলেও তাওয়াফের দুই রাকাত নামায তখন পড়বে না; বরং সূর্যাস্ত ও সূর্যোদয়ের পর আদায় করবে।

আতা রাহ. থেকে বর্ণিত, উমর রা. ফজরের পর তাওয়াফ করলেন। এরপর যুতুয়া নামক স্থানে চলে এলেন। অতপর যখন সূর্য উদিত হল এবং উপরে উঠল তখন তিনি তাওয়াফের দুই রাকাত নামায পড়লেন।-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস: ১৩৪২৬; মুয়াত্তা ইমাম মালেক, হাদীস: ৪৩৯।

হযরত মিসওয়ার ইবনে মাখরামা রা. যখন ফজর বা আসরের পর তাওয়াফ করতেন; এরপর যখন সূর্যোদয় বা সূর্যাস্ত হয়ে যেত তখন প্রত্যেক তাওয়াফের জন্য দুই দুই রাকাত করে পড়ে নিতেন।-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস: ১৩৪২২।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, ফজর বা আসরের পর তাওয়াফ করতে চাইলে কর। তবে নামায পরে পড়বে। এরপর যখন সূর্য অস্ত যাবে বা উদিত হবে তখন প্রত্যেক তাওয়াফের জন্য দুই রাকাত করে পড়ে নিবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস: ১৩৪২৪; ইলাউস সুনান ১০/৮৭; শরহু মুখতাছারিত তহাবী ১/৫৩৬; আলবাহরুর রায়েক ১/২৪৯; রদ্দুল মুহতার ২/৪৯৮। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ