মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

অনার্স ৩য় ও মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব এবং ২০২০ সালের বিএড (অনার্স) তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দু’টি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ পরীক্ষার সময় জানানো হয়।

একটি বিজ্ঞপ্তিতে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সূচির বিষয়ে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন এমএ. এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা ১০ মে থেকে শুরু হবে এবং চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৭-২০১৮ ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা এ সময়ে অনুষ্ঠিত হবে।

অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে বিএড (অনার্স) তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টার পরীক্ষার সূচির বিষয়ে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালে বিএড (অনার্স) তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টার পরীক্ষা ৩১ মার্চ থেকে শুরু হবে এবং শেষ হবে ১৬ এপ্রিল। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ