শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মান্নার আপিলের শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সূত্র।

এর আগে ২ জানুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মান্নার মনোনয়ন বাতিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার ব্যাখ্যা অনুযায়ী, মান্নার হলফনামায় তথ্যের অসঙ্গতি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। নোটারি পাবলিকের স্বাক্ষরের তারিখ ছিল ২৮ ডিসেম্বর, কিন্তু মান্নার নিজস্ব স্বাক্ষরের তারিখ ২৯ ডিসেম্বর হওয়ায় এক দিনের ব্যবধানকে অমিল হিসেবে দেখানো হয়।

এদিকে, ওই আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ঋণখেলাপির কারণে মান্নার নির্বাচনে অংশগ্রহণ কিছুটা অনিশ্চিত ছিল। তবে ২৯ ডিসেম্বর ঋণ পুনঃতফসিল হওয়ার পরও তার নাম ঋণখেলাপির তালিকায় থাকায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ দেন। এতে মান্নার নির্বাচনে অংশগ্রহণের আইনি বাধা কেটে যায়।

ফলে বগুড়া-২ আসনে মান্না এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

আরএইচ/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ