শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ২৯ লাখ ১২ হাজার, মৃত্যু ১১ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকেই রেকর্ডসংখ্যক বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। ওমিক্রনের আগে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও ফের তাণ্ডব চালাচ্ছে এ ভাইরাস। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ২৮৪ জনের।

এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ৩০ লাখ ৫৭ হাজার ৯৬৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল আরও ১১ হাজার ২৮৮ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ১ লাখ ৯০ হাজার ৫৭৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬৫৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ১৪৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৩৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৬৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ