মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য শাবিপ্রবি শিক্ষকদের প্রতিনিধি দল ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সমাধানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় গেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের একটি দল।

শুক্রবার রাত ১১টার দিকে তারা বিমানযোগে ঢাকায় পৌঁছান। আজ সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাদের।

পাঁচ সদস্যের এ দলের মধ্যে আছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা এখন ঢাকায় আছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এসেছি। কখন আলোচনা হবে এমন প্রশ্নে তিনি বলেন, কখন হবে তা এখনো সঠিক বলতে পারছি না।

এর আগে বিকাল ৩টা ৬ মিনিটে শিক্ষামন্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মোবাইল ফোনে শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন।

তখন শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনা করার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তাব দেন। একই সাথে শিক্ষকদের একটি প্রতিনিধি দলও ঢাকায় যাওয়ার জন্য বলেন। এ সময় শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে আলোচনা করতে সম্মত হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে অনলাইন মাধ্যমে আলোচনায় বসার প্রস্তাব দেন। যার কারণে আলোচনায় সম্মত হলেও হয়নি আলোচনা। তাই উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন এখনো চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ