শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা জনশুমারিতে অংশ নেওয়া জাতীয় ও ধর্মীয় দায়িত্ব: খালিদ সাইফুল্লাহ রাহমানী খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

এবার সামর্থবানদের জাকাত দেওয়া আবশ্যিক করছে তালিবানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা ফিরে পেয়ে ব্যপক অর্থনৈতিক সমস্যায় আছে তালেবানরা। বর্তমানে বিদেশী সহায়তার ওপরই নির্ভর করতে হচ্ছে তাদের। তবে খুব তাড়াতাড়ি নিজেদের গুছিয়ে নেয়ার কথা বলছেন তারা।

তবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য ইসলামিক পথে হাঁটতে যাচ্ছে তালেবান। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অর্থনৈতিক সমস্যা দূর করতে কৃষকদের কাছ থেকে ইসলামিক কর ও সামর্থ্যবান আফগানদের কাছ থেকে জাকাত আদায় বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ ওয়ালি হাকমাল জানিয়েছেন, ধর্ম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে একটি কমিটি গঠন করেছে। তারা বিষয়টি দেখভালো করবে। তবে ওয়ালি হাকমাল জানিয়েছেন, কিভাবে এই ইসলামিক কর ও জাকাত আদায় করা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তাছাড়া কোন কোন ব্যক্তি বাধ্যতামূলক জাকাতের অধীনে আসবে সেঠিও ঠিক হয়নি।

আব্দুল নাসির রেসতিয়া নামে একজন অর্থনীতিবিদ জানান, যদি ইসলামিক কর ও জাকাত ঠিকমতো আদায় করা যায় তাহলে তালেবানকে বাজেট গঠনের জন্য বাইরের সাহায্যের জন্য তাকিয়ে থাকতে হবে না।

আফগানিস্তানের নতুন শাসক তালেবানের এমন উদ্যোগের পর বেশ কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, এমনটি হলে তারা তালেবানকে সহায়তা করবেন।

তবে আবার কয়েকজন জানিয়েছেন, তারা জাকাত দিয়ে থাকেন তাদের কাছের আত্মীয় ও প্রতিবেশীদের। কারণ সবার আগে তারাই জাকাত পাওয়ার প্রকৃত দাবিদার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ