মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হঠাৎ বালুঝড়ে রিয়াদে পপ কনসার্ট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বালুঝড়ে কারণে সৌদি আরবে বিয়াদে একটি পপ কনসার্টের আয়োজন শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। জননিরাপত্তার কথা ভেবে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকেরা।

গতকাল শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ভারী বৃষ্টি ও বালুঝড়ের কারণে আউটডোরের এই ইভেন্টটি বাতিল করা হয়। খবর: আরব নিউজ

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় কনসার্টটি শুরু হওয়ার কথা ছিল। সূর্যাস্তের পর থেকেই শহরজুড়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে শুরু হয় ঝোড়ো হাওয়া।

অনুষ্ঠানের আয়োজক জেনারেল এন্টারটেইনমেন্ট এবং রিয়াদ সিজনের চেয়ারম্যান তুর্কি আল-শেখ এক টুইটে জানিয়েছেন, রিয়াদের আবহাওয়ার কারণে ইভেন্টগুলো স্থগিত করতে হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত বহাল থাকবে।

আয়োজকেরা জানান, তারা দর্শকদের যতটা সম্ভব দ্রুত এবং নিঃশব্দে কনসার্ট প্রাঙ্গণ ত্যাগ করতে বলেছেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এই ভারী বৃষ্টিপাত ও বালুঝড় প্রত্যাশিত ছিল। যদিও অনেক দর্শক উৎসবের জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন। তারা ছাতা এবং রেইনকোট পরেই অনুষ্ঠানস্থলে এসেছিলেন। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ