মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিবের শোক মোবাইল আসক্তি: তরুণ প্রজন্মের নীরব নৈতিক সংকট কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

বিশ্বে একদিনে করোনা আক্রান্ত ৩৩ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে কাবু বিশ্ববাসী। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে বিশ্বের দেশে দেশে। কয়েকদিন আগেও বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু ওমিক্রন বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থাকে মহাচাপের মুখে ফেলেছে।

গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে বিশ্বে একদিনে সর্বোচ্চ ৩৩ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুও কিছুটা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৮৭৪ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৯১৫ জন, যা করোনার ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ২৯৯ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হন ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন, যা করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ১২৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৪৬ হাজার ৭৫৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫২ লাখ ৭০ হাজার ১৬৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৩০ জন এবং মারা গেছেন ২ হাজার ১২৯ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৬১ লাখ ৪১ হাজার ১৭২ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৭১ হাজার ৫১৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৪৭৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৭৮০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ২৭ হাজার ২০৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ৮৪৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ