শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবারও বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‌‘অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুজব’ বিষয়ে শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি ‘গুজব’। শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত কোনো ধরনের বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি।

‘করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবারও বৈঠক করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে’।

শিক্ষামন্ত্রীর দপ্তর জানায়, এই সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে এবং অগাম তথ্য প্রদান থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হলো।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ৯ জানুয়ারি জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। টিকা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

তবে, সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, করোনা সংক্রমণের হার ১৩ শতাংশ ছাড়িয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ