শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে সাহারানপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার
দেওবন্দ থেকে>

দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন সাহারানপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান, অতিরিক্ত মুখ্যসচিব রজনিশ কুমার দুবে ও জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিং সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী ও অন্যান্য দায়িত্বশীলদের সাথে তারা দেখা করেন।

এসময় কর্মকর্তারা নতুন লাইব্রেরিসহ দারুল উলূম দেওবন্দের বিখ্যাত মসজিদ-ই-রশিদ, পুরাতন ইমারত ও ঐতিহাসিক গ্রন্থাগার পরিদর্শন করেন। তারা দারুল উলুম দেওবন্দের অবদান ও পরিষেবার প্রশংসা করেন।

এ সময় আল্লামা আবুল কাসেম নোমানী কর্মকর্তাদের সামনে দারুল উলুম দেওবন্দের ইতিহাসের উপর আলোকপাত করে বলেন, এই প্রতিষ্ঠানটি ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। যা দেশের স্বাধীনতা এবং স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি সম্পূর্ণরূপে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, যা সর্বদা শান্তি, ভ্রাতৃত্ব ও নিরাপত্তার শিক্ষা দেয়।

আল্লামা আবুল কাসেম নোমানী কর্মকর্তাদের দারুল উলুমের ইতিহাস সম্পর্কিত বইও উপহার দেন।

অতিরিক্ত মুখ্যসচিব রজনিশ কুমার দুবে বলেন, এটি একটি আনুষ্ঠানিক পরিদর্শন। দারুল উলূম দেওবন্দ সম্পর্কে অনেক কিছু শুনেছি ও পড়েছি কিন্তু কখনো আসা হয়নি। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আজ এখানে পৌঁছে খুব ভাল লাগছে। দায়িত্বশীলদের সাথে দেখা হয়েছে। ঐতিহাসিক গ্রন্থাগারটিও দেখা হয়েছে। তবে সেখানের দুর্লভ ও ঐতিহাসিক বইগুলো দেখে খুবই খুশি হয়েছি।

জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিং বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। দারুল উলুম দেখতে এখানে এসেছি। কোভিড নির্দেশিকা পালনের আবেদন জানিয়ে তিনি মাস্ক ইত্যাদি ব্যবহার ও টিকার উভয় ডোজ নেওয়ার উপর জোর দেন।

তিনি বলেন, আমাদের সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের একে অপরের সহযোগিতা প্রয়োজন এবং টিকা ও নির্দেশিকা মেনে চলা অত্যাবশ্যক।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর কমিশনার জ্ঞানেন্দ্র সিং, উপজেলা উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার, মহকুমা ম্যাজিস্ট্রেট দীপক কুমার, দারুল উলুম দেওবন্দের সহপরিচালক মাওলানা আবদুল খালিক মাদ্রাজি, সহপরিচালক মুফতি রশিদ আজমি, ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা মুনির উদ্দিন কাসেমি, সাহারানপুর জামে মসজিদের ব্যবস্থাপক মাওলানা ফরিদ মাজাহিরি, মাওলানা হুসাইন মাদানি, মাওলানা মুর্তজা, মাওলানা আসজাদ, মাওলানা আব্দুল মালিক, আশরাফ উসমানি ও পন্ডিত সত্যেন্দ্র শর্মাসহ দারুল উলুমের অন্যান্য দায়িত্বশীল ও সরাকারি কর্মকর্তারা।

সূত্র: দেওবন্দ টাইমস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ