শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা ৭ মাসের ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা   কাফিয়ার অনন্য আরবি শরাহ ‘আন-নাফিয়াহ ফী শারহিল কাফিয়াহ’ ৬ নবজাতকের মৃত্যু: ‘হাসপাতালের নোটিশ বাতিল আইনসম্মত নয়’ বললেন শিশির মনির ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ

৮৩৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই ধাপে ৮৩৮টি ইউপির মধ্যে ৩৮টিতে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। চতুর্থ ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন। বিনা ভোটে নির্বাচিত প্রার্থীরা ছাড়া এই ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী।

একইসঙ্গে আজ তিন পৌরসভায় ভোট হবে। এই ধাপের ভোট সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা। গতকাল ভোটকেন্দ্রে নির্বাচনি মালামাল পাঠিয়েছে ইসি। এছাড়া এমপিদের নির্বাচনি এলাকা ছাড়তে গতকাল চিঠি দিয়েছে।

চতুর্থ ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন। তাদের মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ১১২ জন ও সাধারণ সদস্যা ১৩৫ জন। বিনা ভোটে নির্বাচিত প্রার্থীরা ছাড়া এই ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী।

এর মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ৮১৪ জন, সংরক্ষিত সদস্য ৯ হাজার ৫১৩ জন ও সাধারণ সদস্য ৩ হাজার ১০৬ জন। এই নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টি-জাপাসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোটে না থাকালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ