মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিশ্বে সন্ত্রাসবাদের রুখে দিতে দিল্লি এবং ইসরায়েল ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও ইরানের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় প্রবল আঞ্চলিক শত্রু রাষ্ট্র। গত বছরের জুনে ইরান ও ইসরায়েল ১২ দিনের এক ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়েছিল। উভয় দেশই এই সফরকে সম্পর্ক গভীর করার একটি সুযোগ হিসেবে দেখছে।

মোদীর এবারের সফরে তারা প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল তাদের সামরিক রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে।

সফরের দ্বিতীয় দিনে মোদী বলেন, ভারত এবং ইসরায়েল স্পষ্টভাবে সম্মত হয়েছে, বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। যেকোনো রূপেই হোক কাঁধে কাঁধ মিলিয়ে তারা এর বিরোধিতা করব। ভবিষ্যতেও সর্বদা এর বিরোধিতা করবো।মানবতাকে কখনও সংঘাতের শিকার হতে দেওয়া উচিত নয়।

মোদীর সফরের আগে ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা বলেছেন, মোদীর এ সফর বিভিন্ন ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার পথ প্রশস্ত করবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য উন্নতি দ্বারপ্রান্তে আছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ