শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

 ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না হন, তবে সরকারের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়নিষ্ঠার উদাহরণ টেনে সচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে চলে আসেন। জনদুর্ভোগ কমাতে এবং যানজট এড়াতে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই খুব ভোরে সচিবালয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই আগমনের ফলে কর্মকর্তাদের মধ্যে সময়ের সচেতনতা এবং একটি ইতিবাচক চাপ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সেখানে নিজস্ব অফিস রয়েছে এবং তিনি চাইলে যে কোনো দিন সেখানে অফিস করতে পারেন। তবে এটি সম্পূর্ণ তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

প্রশাসনিক রদবদল বা পরিবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সময় ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া; এটি সময় হলেই দেখা যাবে। এসময় তিনি আরও জানান, এখন থেকে মন্ত্রিসভার বৈঠক প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ