সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ইমরান ওবাইদ ||

​পবিত্র মাহে রমজান। একে একে শেষ হয়ে যাচ্ছে রহমতের দিনগুলো। এবারের রোজা শীতের শেষে শুরু হওয়ায় প্রথম দিকের দিনগুলো বেশ ছোট ছিল। অল্প সময় রোজা রাখতে হতো। তবে ঋতুর পরিবর্তনে বড় হচ্ছে দিন, সেই সঙ্গে বাড়ছে রোজা রাখার সময়ও।

​দীর্ঘ সময় রোজা রাখার ফলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে ইফতারের তালিকায় রাখতে পারেন এমন কিছু ফল, যা শরীরে পানি শূণ্যতা পূরণে সাহায্য করবে।

​১. তরমুজ: এতে রয়েছে ৯২% পানি, যা শরীরের পানিশূন্যতা দ্রুত পূরণ করে। এছাড়া তরমুজে ভিটামিন এ, সি এবং বি-৬ রয়েছে। ইফতারে তরমুজ কেটে বা এর জুস বানিয়ে খেতে পারেন।

​২. শসা: শসায় রয়েছে ৯৫% পানি, যা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি হজমশক্তি বৃদ্ধি করে। ইফতারে সালাদ হিসেবে বা স্মুদি করে শসা খেতে পারেন ।

৩. ডাবের পানি: মিনারেল সমৃদ্ধ এই পানি শরীরকে তাৎক্ষণিকভাবে তরতাজা করে। এটি শরীরে পানি ও শক্তির ঘাটতি পূরণে অনেক কার্যকর। তাই ইফতারে ডাবের পানি পান করার চেষ্টা করুন।

​৪. পেঁপে: পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে পানি ও আঁশ (ফাইবার) থাকে। এটি শরীরের পানির অভাব মেটানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি বৃদ্ধি করে। তাই ইফতারের তালিকায় পাকা পেঁপে রাখতে পারেন।

​৫. মাল্টা ও কমলা: এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন সি। এগুলো শরীরের ক্লান্তি দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইফতারে সরাসরি মাল্টা বা কমলা খেতে পারেন অথবা ঘরে জুস তৈরি করে পান করতে পারেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ