বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সরকার বিদ্যুৎ খাতে সিস্টেম লস কমানো এবং বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যদি বিদ্যুৎ খাতে সিস্টেম লস কমাতে পারি, তাহলে বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখা সম্ভব হবে। 

তিনি জানান, বর্তমানে সঞ্চালন ও বিতরণ পর্যায়ে প্রায় ১০ শতাংশ ক্ষতি হচ্ছে। প্রতি এক শতাংশ সিস্টেম লসের জন্য বিদ্যুৎ খাতে প্রায় ৫০ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়।

গ্যাসের প্রাপ্যতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি আক্রমণাত্মক কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। গত ১৫ বছরে নতুন কোনো গ্যাস কূপ খনন না হওয়ায় জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার বিদ্যুৎ উৎপাদন নীতিমালা প্রণয়ন করেছিল, যেখানে ৩৫ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাত থেকে এবং ৬৫ শতাংশ সরকারি খাত থেকে উৎপাদনের পরিকল্পনা ছিল।

তিনি আরও জানান, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করতে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ