শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা ৭ মাসের ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা   কাফিয়ার অনন্য আরবি শরাহ ‘আন-নাফিয়াহ ফী শারহিল কাফিয়াহ’ ৬ নবজাতকের মৃত্যু: ‘হাসপাতালের নোটিশ বাতিল আইনসম্মত নয়’ বললেন শিশির মনির ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ

জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় কাউন্সিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: দেশের সবচেয়ে প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কাউন্সিলটি অনুষ্ঠিত হবে।

জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আওয়ার ইসলামকে জানিয়েছেন, সাংবিধানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। কাউন্সিল অনুমোদন দিলে, গুরুত্বপূর্ণ পদ পূরণ করে বাকি পদগুলো পরবর্তি কার্যনিবাহী সভায় পূরণ করা যেতে পারে। সেটা কাউন্সিলরদের অনুমোদন সাপেক্ষে হতেও পারে। তবে নিয়ম হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।

নতুন নেতৃত্ব বিষয়ে মাওলানা আফেন্দী বলেন, কাউন্সিলের আগে নীতিগতভাবে কিছুই বলা যাচ্ছে না। কাউন্সিল হওয়ার আগে কারো মন্তব্য করার সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা সম্পূর্ণ কাউন্সিলরদের এখতিয়ারি (ঐচ্ছিক) বিষয়। তাদের মতামত এখানে প্রাধান্য পেয়ে থাকে, গুরুত্ব বহন করে। সেই ফোরামে সাংবিধানিক ভাবে যেটি হয় সেটিই চূড়ান্ত।

তিনি আরও বলেন, আমরা আশা করছি সবাই কাউন্সিলে থাকবেন। কারো কোন শারীরীক সমস্যা, কারাবন্দি থাকা বা অন্য কোন জটিল কোন সমস্যা থাকার কারণে ২-৪ জন যদি না আসে সেটা সমস্যা মনে করছি না। তবে আমরা আশা করছি সবাই উপস্থিত থাকবে।

কাউন্সিলের প্রস্তুতি বিষয়ে দলটির প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন আওয়ার ইসলামকে জানিয়েছেন, জাতীয় কাউন্সিলের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।  ৯০ ভাগ কাউন্সিলর উপস্থিত হবে।

জাতীয় কাউন্সিলকে ঘিরে সারা দেশের নেতা-কর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন কাউন্সিল বাস্তবায়ন কমিটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ