শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

রাজধানীর সেন্ট গ্রেগরিজ কলেজে হিজাব নিষিদ্ধে তীব্র নিন্দা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজে নারী শিক্ষকদের জন্য হিজাব নিষিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে মুসলিম নারীদেরকে তাদের ধর্মীয় পোশাক হিজাব পরাকে নিষিদ্ধ করে গ্রেগরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশের সংবিধান লঙ্ঘন করেছে। একটি মুসলিম দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের অন্যায় নিষেধাজ্ঞা জারি চরম ধৃষ্টতার শামিল। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে হিজাব নিষিদ্ধকরণ নোটিশ বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তারা বলেন, হিজাব ইসলামধর্মের একটি ফরজ বিধান। মুসলিম নারীদের এ বিধান অনুযায়ী চলা অত্যাবশ্যক। হিজাব পরা প্রত্যেক মুসলিম নারীর ধর্মীয় ও নাগরিক অধিকার। কারো ধর্মীয় পোশাককে অবজ্ঞা বা নিষিদ্ধ করার অধিকার কারো নেই।

মুসলিম সংখ্যাঘরিষ্ঠ বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানকে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করেই চলতে হবে। অন্যথায় মুসলিম পরিবারের সন্তানরা এধরণের ইসলামবিদ্বেষী স্কুল- কলেজে অধ্যয়ন ও অধ্যাপনা থেকে বিরত থাকতে বাধ্য হবে। কাজেই হিজাব নিয়ে নতুন করে চক্রান্ত করার কোন সুযোগ নেই। ইসলামের এ ফরজ বিধানে হাত দেয়ার এখতিয়ার কারো নেই। অবিলম্বে লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে- বলেন এই দুই নেতা।

আরো পড়ুন: এবার ‘হিজাব’ নিষিদ্ধ করলো রাজধানীর ‘সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজ’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ