মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষা শুধু শুক্র ও শনিবার সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আফম মেসবাহ উদ্দিন জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫২৬ জন এবং নারী ৩০ হাজার ৬০৮ জন। প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য ব্যবস্থা নেবে।

এছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ