রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর এই প্রথম ভারতে তাদের নিযুক্ত কোনো কূটনীতিক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন। মুফতি নূর আহমদ নূর এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন এবং শিগগির ভারতের রাজধানীতে অবস্থিত আফগান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মুফতি নূর এর আগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক ছিলেন। ২০২৫ সালের অক্টোবরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় তার সফরসঙ্গী দলের সদস্যও ছিলেন তিনি। ওই সফর ছিল ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর।

যদিও ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবুও সাম্প্রতিক বছরগুলোতে কাবুলের সঙ্গে সীমিত কূটনৈতিক যোগাযোগ ও মানবিক সহযোগিতা বজায় রেখেছে। ভারত মুম্বাই ও হায়দরাবাদে আফগান কনস্যুলেটে তালেবান দূতদের কাজ করার অনুমতি দিয়েছে।

দিল্লির আফগান দূতাবাস এখনো অন্তর্বর্তী ব্যবস্থার অধীনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত অক্টোবরে মুত্তাকির ভারত সফরের পর নয়াদিল্লি ঘোষণা দেয়, তারা আফগানিস্তানে আবার নিজেদের দূতাবাস চালু করবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর ২০২১ সালে ভারত কাবুলের দূতাবাস বন্ধ করে দেয়। তবে ২০২২ সালে সীমিত পরিসরে তারা একটি মিশন চালু করে বাণিজ্য, চিকিৎসা সহায়তা ও মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

এই পরিবর্তনের ফলে দিল্লির আফগান দূতাবাসে আগের সরকারের অধীনে নিযুক্ত কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কর্মী আশঙ্কা করছেন, তাদের চাকরি চলে যেতে পারে বা জোর করে আফগানিস্তানে ফিরিয়ে দেওয়া হতে পারে, যেখানে তারা প্রতিশোধের ঝুঁকি ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

তবে বিষয়টির সঙ্গে পরিচিত কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বিদ্যমান কর্মীরাই দূতাবাসে কাজ চালিয়ে যাবেন এবং দিল্লির দূতাবাস ভবনে আফগান প্রজাতন্ত্রের লাল-সবুজ-কালো পতাকাই উড়বে। যদিও তালেবান-নিয়োজিত দূত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর এসব ব্যবস্থা পর্যালোচনা করা হতে পারে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদ এখনো তালেবান সরকারকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কসহ প্রায় এক ডজন দেশ কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে। এর মধ্যে কেবল রাশিয়াই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

পশ্চিমা কূটনীতিকদের মতে, আফগান নারীদের বিরুদ্ধে তালেবানের কঠোর ও বৈষম্যমূলক নীতিই আন্তর্জাতিক স্বীকৃতির পথে সবচেয়ে বড় বাধা। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বন্ধ, অধিকাংশ পেশায় কাজের নিষেধাজ্ঞা এবং জনসমক্ষে চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণের মতো বিধিনিষেধ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে।

এই নীতির প্রতিফলন দেখা গেছে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরেও। সেখানে নারী সাংবাদিকদের একটি সংবাদ সম্মেলনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ