মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাবির ‘গ’ ইউনিটে ফেল ৭৮.২৫ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এ পরীক্ষায় পাস করেছে ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী। এর মানে দাঁড়াচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৮.২৫ শতাংশই অকৃতকার্য হয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এ ইউনিটে গতবার পাসের হার ছিল ১৫.৪৯ শতাংশ।

গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ইউনিটটিতে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন, তবে পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৩৪৭ জন।

ভর্তি পরীক্ষায় লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হন ৫ হাজার ৭৯ পরীক্ষার্থী। পরীক্ষার ফল জানা যাবে ওয়েবসাইটে।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টার দিকে ফল ঘোষণা করেন।

ওই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ‘গ’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মঈনসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল বুধবার প্রকাশ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ