শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গুচ্ছ ঢাবিসহ চার ভর্তি পরীক্ষায় প্রথম একই মাদরাসার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার ডেমরা এলাকায় অবস্থিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার চার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও কলেজের ভর্তি পরীক্ষায় (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) দারুণ কৃতিত্ব দেখিয়েছেন।

মাদরাসার পাঠদান পদ্ধতি ও শিক্ষকদের আন্তরিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন একই মাদরাসার ৪ শিক্ষার্থী।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা বলছেন, আমাদের মাদরাসার শিক্ষকরা বেশ আন্তরিক। একাডেমিক পড়াশোনার বাইরেও ইংরেজি এবং সাধারণ জ্ঞান পাঠদান করান।

ঢাবির খ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী মো. জাকারিয়া বলেন, আমাদের শিক্ষকরা আন্তরিক হওয়ায় প্রাইভেট পড়তে হয় না। শিক্ষার্থীদের প্রয়োজনে শিক্ষকরা অতিরিক্ত ক্লাস নেন।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এই মাদরাসায় ইবতেদায়ী (প্রাথমিক) থেকে শুরু করে কামিল (স্নাতকোত্তর) পর্যন্ত পাঠদান করা হয়।

মাদরাসার ইংরেজির প্রভাষক মো. আব্দুল জলিল বলেন, সাধারণত মানুষের ধারণা মাদরাসার শিক্ষার্থীরা ইংরেজিতে ভালো না। আমরা যারা এখানে পড়াই, তারা কিন্তু পাবলিক কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়াশোনা করেই এখানে এসেছি। এখানে ষষ্ঠ শ্রেণি থেকেই ২০০ নম্বরের ইংরেজি পড়ানো হয়।

এই প্রভাষক আরও বলেন, মাদরাসায় প্রতি সেমিস্টার ফাইনালের পর শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে কি না, ঠিকমত পড়াশোনা করে কি না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি না এসব বিষয়ে আলাদা করে মূল্যায়ন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ