শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

দেশ কীভাবে চলবে সেটা বিদেশিরা বলবে কেন— প্রশ্ন মাসুদ কামালের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, কিছু রাজনৈতিক দল মনে করছে, সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে কিছু এনজিও, বুদ্ধিজীবী ও কিছু বিদেশি ভাড়াটে ব্যক্তি। তিনি বলেন, ছয়টা কমিশনের মধ্যে আমি তিনটা কমিশনের নাম বলতে পারবো যেই কমিশনের প্রধান বিদেশি নাগরিক। দেশ কীভাবে চলবে সেটা বিদেশিরা কেন বলবে? সম্প্রতি কথা নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে তিনি এসব কথা বলেন।  

মাসুদ কামাল বলেন, দেশ কীভাবে চলবে সেটা আমরা বলতে পারি না? আমাদের লোক নেই? বিদেশ থেকে যারা এসেছেন তারা কি দুধে ধোয়া তুলসীপাতা নাকি? তাদের অতীত এবং বর্তমান সম্পর্কে আমাদের ধারণা আছে না? বিদেশ থেকে আনতে হবে কেন? এটা নির্বাহী সংস্কার কমিশন গঠনের শুরু থেকেই বলে আসছি।


তারা মনে করে দেশি লোক ভালো না। 
তিনি বলেন, কেউ যদি তার দেশকে, জন্মভূমিকে ভালোবাসে তার বিদেশের নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন কী? যারা এই দেশকে ঘৃণা করে চলে গিয়েছিল, তারা বলবে দেশ কীভাবে চলবে? 

তিনি আরো বলেন, সংস্কার সংশ্লিষ্ট বিদেশি নাগরিক যারা আছেন তারা তো সংস্কার শেষ হলে এই দেশে থাকবেন না, চলে যাবেন। তারা যদি নাগরিকত্ব ত্যাগ করে আসতেন, এই দেশে থাকার জন্য আসতেন তাহলে মেনে নিতাম তারা মহান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ