শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

তেহরানের ইনকিলাব স্কয়ারের বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে রবিবার ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছিল ইরানের জাতীয় পতাকা।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান লেখা ছিল। কোনোটিতে লেখা ছিল, ইরান আমাদের মাতৃভূমি। তার মাটি আমাদের সম্মান, তার পতাকা আমাদের কাফন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ