সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

ইসরায়েলের বড় অপরাধ, শাস্তি অবধারিত: খামেনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফের ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে—এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। শাস্তি অবধারিত, এবং সেই শাস্তি তারা এখন ভোগ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলার পর এই প্রথমবারের মতো সরাসরি এমন কঠোর অবস্থান তুলে ধরলেন খামেনি। তার বক্তব্য প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার)।

খামেনি বলেন, ‘ইসরায়েল আমাদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করেছে। এ অপরাধের জবাব দিতেই হবে। তারা শাস্তি পাচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে।’

প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েলি বাহিনী ইরানের ভেতরে সরাসরি হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে খামেনি তার বাসভবন ছেড়ে বাংকারে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিকল্প প্রস্তুতি নিয়ে রেখেছেন, যদি তার ওপর হামলার ঝুঁকি বাস্তবে রূপ নেয়।

ইরানে রাজনৈতিক, বিচারিক, প্রশাসনিক এবং সামরিক ক্ষমতার কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ খামেনির হাতেই। তাই তার কোনো অনুপস্থিতি বা ক্ষয়ক্ষতি ইরানের জন্য বড় সংকট ডেকে আনতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলা নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, পাকিস্তান, গ্রিস এবং ফিলিপিন্সসহ বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে এই হামলার নিন্দা জানাচ্ছেন। তারা বলছেন, এই ঘটনা শুধু ইরান-ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যকে নতুন সংকটের মুখে ফেলতে পারে।

সূত্র: আলজাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ