মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কুবিতে কমলো জিপিএ’র উপর নম্বর বণ্টন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনার্স প্রথম বর্ষ ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর বরাদ্দকৃত নম্বার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও এইচএসসিতে ১০ নম্বার করে ফলাফলের ওপর মোট ২০ নম্বার বরাদ্দ রাখা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বার নির্ধারণ করা হলে এটি নিয়ে বিরুপ মন্তব্য দেখা যায়। উপাচার্য ও ডিনসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ১০০ নম্বারের পরিবর্তে ২০ নম্বার রাখার সিদ্ধান্ত হয়।

এর আগে ২০০ নম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত ফলাফলের ওপর ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা নির্ধারণ করার সিদ্ধান্ত সমালোচিত হয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও ভর্তিচ্ছু শিক্ষার্থী দ্বারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এধরনের সিদ্ধান্ত সমালোচিত হওয়ার পর পরিবর্তনের পরও কুবি’তে কেন এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিস্তর আলোচনা-সমালোচনার পর আজ একাডেমিক কাউন্সিলের সভায় পূর্বের বিজ্ঞপ্তি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ