মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পরিবহন ধর্মঘটের মধ্যেই বুয়েটে ভর্তি পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজেল ও কেরোসিনের দাম ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণের প্রতিবাদে সারা দেশে অঘোষিত পরিবহন ধর্মঘটের মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তির চূড়ান্ত পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।

বুয়েটের ওয়েবসাইটে আজ শনিবার (৬ নভেম্বর) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে।

দুই শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২০ ও ২১ অক্টোবর বুয়েটে ভর্তির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ২৬ অক্টোবর প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিসত্তার প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি, স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২১৫। এসব আসনের বিপরীতে আজ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ছয় হাজার শিক্ষার্থী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ