বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এসএসসি-এইচএসসি পরীক্ষা সময়মতো হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশা করছি যে সময়ের রুটিন প্রকাশ করা হয়েছে সময়মতো সব পরীক্ষা সম্পন্ন করা যাবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় করোনায় শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতির কথাও উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হয়েছে। অবশেষে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে ডা. দীপু মনি বলেন, পড়াশুনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।

মন্ত্রী বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আমরা শিক্ষা পরিবার এ জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা গাছ লাগাবে, সেটির পরিচর্যা করবে। এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যয়ী হবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের নয়, সারা বিশ্বেরই এক নন্দিত নেতা। বাংলাদেশকে সদর্পে এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বে তিনি প্রশংসা অর্জন করেছেন। এটি আমাদের জন্য, সারাদেশের জন্য গর্বের। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব এবং চতুর্থ শিল্প বিপ্লবের গর্বিত অংশীদার হবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ