সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

সুদানে ইসরায়েলি দূতাবাস খুলতে দেওয়া হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ১১ মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খার্তুমে ইসরায়েলের দূতাবাস খুলতে দেওয়া হবে না।

সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস-সাদিক আল-মাহদি এ কথা বলেছেন। খবর আরব নিউজের।

মারিয়াম বলেছেন, খার্তুমে ইসরায়েলের দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনাও হয়নি।

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্যা ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী। রোববার তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়।

মারিয়াম আস-সাদিক বলেন, ইসরায়েলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এই নয় যে, আমরা খার্তুমে ইসরায়েলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি।

মারিয়াম আস-সাদিক আল-মাহদি হচ্ছেন সুদানের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদির মেয়ে যিনি ছিলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোরবিরোধী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ